ডোমার উপজেলার সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
ডোমার উপজেলার সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকাল থেকে শুরু করে বিকেল অবধি এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম সহ উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা এবং উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মাসিক সমন্বয় সভায় বক্তারা বলেন বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রাথমিক শিক্ষার প্রসার, শিক্ষাব্যবস্থা সহ বিবিধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আলোচনা তুলে ধরেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























