ডেঙ্গু জ্বরে কুড়িগ্রামে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
ডেঙ্গু জ্বরে কুড়িগ্রামে যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মাঈদুল ইসলাম (২৪)। সে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার শহীদকারীর ছেলে।সে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করত। ৪দিন আগে জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়িতে আস।
৯ আগস্ট বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
৯ আগস্ট বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত যুবক জ্বর নিয়ে গত ৪ দিন আগে ঢাকা থেকে কুড়িগ্রামের নিজ বাড়িতে আসেন। পরে পরীক্ষা – নিরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ৫ সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৬ জন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























