ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

ঠাকুরগাঁওয়ে সনাতনী জাগরণ জোটের ২৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে সনাতনী জাগরণ জোটের ২৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে সনাতনী জাগরণ জোটের ২৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রক্ষ্মচারীর মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে ডাকা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ  প্রায় ১০ জন আহত হয়। এ ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখ করে এবং  অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঠাকুরগাঁও সদর থানার এসআই মো: শফিউল ইসলাম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করে।

পড়ুন>>মুন্নী সাহা জনতার হাতে আটক: অতঃপর হত্যা মামলায় গ্রেপ্তার

গ্রেফতারকৃতরা হলেন-রতন চন্দ্র রায় (৩০), সুজন রায় (২৪), তাপস কুমার রায় ওরফে তপু (২০), শিমুল কুমার দাস (২২), অনুপম রায় শুভ (২৩), পরমেশ্বর বর্মন (২০), পরিমল বর্মন (১৯), তপু রায় (১৯), ধনী চন্দ্র রায় (১৯), শান্ত রায় (১৯), রোমান চন্দ্র (১৯), সুজন চন্দ্র বর্মন (১৯), ছোটন চন্দ্র রায় (১৯), পরিতোষ চন্দ্র রায় (৩১), শুভ্রদেব মদক ওরফে বাবু (২২), কল্যাণ বর্মন (২০), তরুন বর্মন (২১), বঙ্কিম রায় (৩০), হৃদয় রায় (২৩), সুশিল চন্দ্র রায় (৪০), পলাশ চন্দ্র রায় ওরফে জয় (২৮), দিপু রায় (২৪) ও সবুজ চন্দ্র রায় (২০)।

মামলা সূত্রে জানা যায়, ঢাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রক্ষ্মচারী গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে তার সমর্থকেরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রতিবাদ কর্মসূচীর ডাক দেয়।

ওই দিন বিকেলে মাঠের পূর্ব দক্ষিণ কোনে শহীদ মিনারের সামনে ৪-৫ শ মানুষজন জড়ো হয়। সেখানে চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময় মামলার বাদী সদর থানার এসআই মো: শফিউল ইসলাম তাদের সেখানেই শান্তিপুর্ন কর্মসূচী পালনের জন্য আহবান জানান। কিন্তু সমাবেশে অংশগ্রনকারীরা পুলিশের কথা না মেনে মাঠ থেকে র‌্যালি নিয়ে বের হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় জড়ো হয়।

সেখানে পুলিশ তাদের আটকে দিলে তারা ক্ষিপ্ত হয়ে রাস্তার পাশে থাকা ইট-পাটকেল, লোহার রড ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশ ও পথচারীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকটি অফিস ভাংচুর করে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। আসামিরা ষড়যন্ত্রমূলক ভাবে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯(সংশোধনী-২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২/১৩ ধারার অপরাধ সংঘটন করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনে এ মামলাটি করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে সনাতনী জাগরণ জোটের ২৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪