ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুর হয়।
পড়ুন>> বিজয় দিবসে ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
পরে শহরের পাবলিক ক্লাব মাঠে শহীদ বেদিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দফতর, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার পর বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
পড়ুন>> তাহিরপুরে ছাত্রলীগ সভাপতি ইমনসহ ৪জন গ্রেফতার
এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রধানসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে বিজয় দিবস উদ্যাপন করা হয়।
৩০ লাখ মানুষের জীবন ও দুই লাখ নারীর সম্মান কেড়ে নেওয়া,দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























