ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ ১৮তম জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ২০০ জন মনোনীত বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন পবিপ্রবি নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিষযুক্ত খাবার দিয়ে খামারীর ৭০০ হাঁসকে মেরে ফেলেছে দূর্বৃত্তরা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১০:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিষযুক্ত খাবার দিয়ে খামারীর ৭০০ হাঁসকে মেরে ফেলেছে দূর্বৃত্তরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে বিষযুক্ত খাবার দিয়ে খামারীর ৭০০ হাঁসকে মেরে ফেলেছে দূর্বৃত্তরা

জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক খামারীর পালিত ৭০০ হাঁসকে খাবারে বিষ মেখে খাওয়ায়ে মেরে ফেলেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটে।

হাঁস খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে সকাল সাড়ে ১১টায় খামারের হাঁসগুলোকে মাঠে যাওয়ার জন্য ছেড়ে দেয়া হয়। মাঠে পৌছানোর ১৫ মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাস মারা যায়।

টের পেয়ে পেছনে থাকা হাঁসগুলোকে সাথে সাথে  কোনমতে খামারে ফিরিয়ে আসা হয়েছে। তা না হলে বাকি হাঁসগুলোও মারা যেতো।

জাহেরুল ধারণা করছেন, কে বা কাহারা মাঠের মাঝখানে বিষযুক্ত ধান ছিটিয়ে রেখেছিলো। সেগুলো খাওয়ার পরেই হাঁসগুলো মারা গেছে।

যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকারও অধিক। খামারী জহিরুল আরো জানান মরে যাওয়া হাঁসগুলোকে গর্ত খুঁড়ে পুতে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান গত ৫ বছরের অধিক সময় ধরে নিজ বাড়ীতে বাণিজ্যিক ভাবে হাঁসপালন করছেন জাহেরুল ইসলাম।

এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে প্রায় ১ হাজারের বেশি হাঁস পালন করেন তিনি। মাংস খাওয়ার উপর্যুক্ত হলেই তিনি এসব হাঁস বাজারে বিক্রি করে দেন।

এ ব্যপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী খামারী আবেদন করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে বিষযুক্ত খাবার দিয়ে খামারীর ৭০০ হাঁসকে মেরে ফেলেছে দূর্বৃত্তরা

আপডেট সময় : ১০:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪