ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন

শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন।

ভিক্ষা করে বা কারও কাছে হাত পেতে নয়,ভিক্ষাপথ ছেড়ে ইজিবাইক চালিয়ে পরিবারের জীবিকা উপার্জন করতে চান প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু।

একটি উন্নত মানের ভালো ইজিবাইক ক্রয় করতে প্রয়োজন। হাবিবুল্লাহ বাহার হাসুর জীবনের উন্নতি ঘটাতে দেশ বাসী ও সমাজের বৃত্তবান সহ সকলে মিলে সহযোগিতা করলে তিনি হতে পারেন উন্নতি মিলতে পারে তার ভাগ্যের পরিবর্তন।

শেরপুরের ঝিনাইগাতীতে হাবিবুল্লাহ বাহার নামে এক প্রতিবন্ধী আর্থিক অনুদানে সহায়তা চেয়ে ঘুরছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন লোকজনের দ্বারে দ্বারে তবুও তার কোথাও মিলছে না আর্থিক সহায়তা।পরিবারের জীবিকা উপার্জনে ব্যর্থ হয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

হাবিবুল্লাহ বাহার হাসু ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র। ২০০৭ সালে শ্রীবরদী কলেজ থেকে এইচএসসি পাশ করে শেরপুরের ভাত শালা যুব উন্নয়ন থেকে ভেটেরিনারি এবং শ্রীবরদী থেকে লোকাল মেডিসিন ফাংশন প্রেক্টিশনাল থেকে প্রশিক্ষণ নিয়ে বিষ্ণুপুর বাজারে গড়ে তোলেন “বাহার মেডিকেল হল”।

সেখানে তিনি প্রায় ১ যুগ পর্যন্ত তার নিজ গ্রাম বিষ্ণুপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। হাবিবুল্লাহ বাহার হাসু।

তিনি জানান, ২০১৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন। অনেক চিকিৎসা করে বাড়ির জায়গা জমিন সবই শেষ করে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে হয় ডান পায়ের উরু পর্যন্ত প্রায় সবটুকুই!এরপর থেকে থেকে নেমে আসে তার অন্ধকার জীবন।

২০০৪ সালে প্রথম বিবাহ করেন আর কোনও কারণ ছাড়াই এক পুত্র সন্তান রেখে চলে যান তার ওই স্ত্রী।এরপর ২০০৯ সালে আবারও বিবাহে আবদ্ধ হন তিনি আর এদিকে তার রয়েছে দুই মেয়ে ও এক ছেলে।

তবে বর্তমানে হাবিবুল্লাহ বাহার হাসু’র মা, স্ত্রী ও সন্তান সহ তার পরিবারের ৬ সদস্য।ছয় সদস্যের খরচ যোগানের জীবন যুদ্ধে! একমাত্র ভরসা তিনিই প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু।

বর্তমানে গত কয়েক মাস যাবৎ উপজেলার পশ্চিম ধানশাইল চার রাস্তার মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে তারা স্ব-পরিবার থাকলেও পরিবারের জীবিকা উপার্জনে তার বাড়তি আয়ের উৎস না থাকায় প্রতিদিন দুমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মিলছেনা তার কোনও প্রতিকার।

অভাব অনটন সংসার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাবিবুল্লাহ বাহার হাসু।

এমতাবস্থায় মানবিক দৃষ্টিকোনে তিনি আর্থিক সহায়তা চেয়ে জনপ্রতিনিধি ছাড়াও সমাজের বৃত্তবান সহ সকলের সহযোগিতা কামনা করছেন প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!