ঝিনাইগাতীতে আবারও অটো চালকের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে আবারও অটো চালকের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে আবারও অটো চালকের মরদেহ উদ্ধার

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে আবারও অটো চালকের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে আবারও অটো চালকের মরদেহ উদ্ধার হয়েছে।

জেলার ঝিনাইগাতীতে ৬দিনের ব্যবধানে শাহ আলম (৪০) নামে আরেক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৮অক্টোবর রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধান ক্ষেতের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলেকান্দা গ্রামের জসিম উদ্দিন ওরফে ফকির আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।

নিহতের পরিবার ও থানার সুত্রে জানা গেছে, অটো চালক শাহ আলম ইতিপূর্বে ঢাকায় কাজ করতো। তার উপার্জিত আয় দ্বারা সংসার চালাতে না পেরে গ্রামে ফিরে আসে।

গ্রামে এসে প্রায় ২লক্ষ টাকা দিয়ে একটি অটো রিক্সা ক্রয় করে সংসার চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার নিজস্ব অটোটি নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরেনি। সারারাত তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে।

রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এসময় নিহত শাহ আলমের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম ঘটনাস্থল করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, নিহত অটো চালক শাহ আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যেুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া শাহ আলম হত্যার পিছনে কে বা কাহারা যুক্ত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!