জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত: পরিবর্তিত সময়ে চলবে অফিস ও বিপনীবিতান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত: পরিবর্তিত সময়ে চলবে অফিস ও বিপনীবিতান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নেতা, একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত: পরিবর্তিত সময়ে চলবে অফিস ও বিপনীবিতান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো

 

 

 

 

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত: পরিবর্তিত সময়ে চলবে অফিস ও বিপনীবিতান

 

 

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত: পরিবর্তিত সময়ে চলবে অফিস ও বিপনীবিতান।
বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টার পরিবর্তে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও বিপণিবিতান সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ রাখতে হবে।

 

বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

 

পড়ুন>>গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার ১১ দলের সমাবেশ

 

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ পরিস্থিতির কারণে সংসদ ভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং যাতায়াতের সময় বাঁচাতে ও যানজট এড়াতে সেখানে বৈঠকের আয়োজন করা হয়।
তিনি জানান, আগামী কার্যদিবস থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অর্থাৎ অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে।

 

 

 

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ছয়টার পর দেশের সব বিপণিবিতান, দোকানপাট ও বাজার বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। বিষয়টি কঠোরভাবে তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।

 

 

 

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইনে পাঠদানের বিষয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা জারি করবে, যা আগামী রোববার থেকে কার্যকর হতে পারে।

 

পড়ুন>>২৪ ঘন্টায় হামে মৃত্যু ৪জন নতুন আক্রান্ত ২৬

 

 

স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নেবে তারা বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো পুরোনো বাস আমদানি করা যাবে না।

 

 

 

তিনি বলেন, সরকারের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস সরকারি কোনো নতুন গাড়ি (সড়ক, নৌ বা আকাশপথের যান) এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। এছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ স্থগিত করা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও অর্ধেক কমানো হয়েছে।

 

 

জ্বালানি সংকটের এই সময়ে বেসরকারি বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে কোনো ধরনের আলোকসজ্জা না করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

আরও পড়ুন>> তেলের জন্য কাকডাকা ভোরে লাইন, তবুও খালি হাতে ফিরছেন অনেকেই

 

বৈঠকে পাবলিক পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1980 সংশোধনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে পাবলিক পরীক্ষায় অপরাধের শাস্তি আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ায় সরকার বিকল্প উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

 

 

 

তিনি বলেন, সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!