জনগণের ভোটাধিকার ছুড়ে ফেলে ক্ষমতায় আসবে না বিএনপি - নীলফামারীতে যুগ্ম-মহাসচিব সোহেল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জনগণের ভোটাধিকার ছুড়ে ফেলে ক্ষমতায় আসবে না বিএনপি - নীলফামারীতে যুগ্ম-মহাসচিব সোহেল : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

জনগণের ভোটাধিকার ছুড়ে ফেলে ক্ষমতায় আসবে না বিএনপি – নীলফামারীতে যুগ্ম-মহাসচিব সোহেল

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
জনগণের ভোটাধিকার ছুড়ে ফেলে ক্ষমতায় আসবে না বিএনপি - নীলফামারীতে যুগ্ম-মহাসচিব সোহেল

“জনগণের ভোটাধিকার ছুড়ে ফেলে ক্ষমতায় আসবে না বিএনপি” নীলফামারীতে বললেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সোহেল।

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘যতই নির্যাতন করা হোক, মামলা হোক। বিএনপি এদেশের জনগণের ভোটাধিকারকে ছুড়ে ফেলে ক্ষমতায় আসবে না।’

শনিবার বিকালে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক গন সমাবেশে এসব কথা বলেন তিনি।

গনসমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে তিনি আরও বলেন, ‘যে ক্ষমতায় জনগণের অংশগ্রহন নাই সেই ক্ষমতা বিএনপির দরকার নাই।

প্রয়োজনে আরও ১ শত বছর বিরোধী দলে থাকবো, শত শত মামলা কাঁধে নিবো, কাতারে কাতারে জীবণ দিবো। যদি ক্ষমতায় যাই জনগণকে সাথে নিয়েই ক্ষমতায় যাবো।’

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তফা হক প্রধান বাচ্চু, রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক জহুরুল আলম,

যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আক্তারুজ্জামান জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক ও যুব নেতা মাসুদ রানা মাসুম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.আল-মাসুদ চৌধূরী, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক মোছাঃ নাসরিন আক্তারসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগে জেলা বিএনপিসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আাদলত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ‍্যে র‌্যালী করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!