সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত
সুনামগঞ্জ থেকে আমির হোসেন
- আপডেট সময় : ০৪:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে জুয়েল (২৫) নামক এক যুবক নিহত হয়েছে।
জানাগেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ৭ নং ওয়ার্ড এর মেম্বার মো. জসীম উদ্দিন মিন্টুর মাছের ফার্মের কেয়ার টেকার খাসিলা গ্রাম নিবাসী মৃত মো. আলখাছ মিয়া’র ছেলে মোঃ জুয়েল মিয়া(২৫)।
প্রতিদিনের ন্যায় ২৪ শে জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় সকালের খাবার খেয়ে নিজ কর্মস্থলে পৌছে পানির মটর চালাতে গিয়ে অসাবধানতা বসত বিদুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।
এব্যাপারে ইউপি সদস্য মো. জসীম উদ্দিন মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল আমার ফিসারীতে কাজ করে আসছিল। বৈদ্যুতিক পানির মটর চালাতে গিয়ে অসাবধানতা বসত বিদুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।
তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























