ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

জগন্নাথপুরে ইএফটি জটিলতায় আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকরা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে ইএফটি জটিলতায় আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুরে ইএফটি জটিলতায় আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকরা

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) জটিলতায় আড়াই মাস ধরে বেতন উত্তোলন করতে পাচ্ছেন না মাধ্যমিক স্তরের শিক্ষকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বেতন উত্তোলন করতে না পারায় বিপাকে পড়েছেন প্রায় ২৫০ শিক্ষক। এতে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

উপজেলার গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, গত নভেম্বরে বেতন পেয়েছিলাম। এরপর থেকে আর বেতন পাইনি। ব্যাংকিং সমস্যায় আড়াই মাসেও ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা সমস্যার সমাধান করতে পারেননি। বেতন তুলতে না পেয়ে শিক্ষকরা তাদের পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন পার করছেন।

পড়ুন>> নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর পুরস্কার বিতরণী ও মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির বলেন, কোনো তথ্যগত অসংগতির কারণে ইএফটিতে বেতন না দিতে পারলে আগের পদ্ধতিতে পরিশোধ করা হোক। পরে তথ্য সংশোধন সাপেক্ষে ইএফটিতে দেওয়া যেতে পারে।

এ ব্যাপারে জনতা ব্যাংক জগন্নাথপুর উপজেলা শাখার ব্যবস্থাপক ইমন চন্দ্র দাস বলেন, এটি টেকনিক্যাল সমস্যা। ইএফটিতে বেতন চালু হওয়ায় অনেক শিক্ষক ভুল করে অনলাইনে না দিয়ে নরমাল দেওয়ায় এ সমস্যা হচ্ছে। তবে আমরা সমাধানে কাজ করছি।

এরই মধ্যে নিজ কার্যালয়ে ব্যাংক কর্মকর্তা ও ভুক্তভোগী শিক্ষকদের নিয়ে বিষয়টি সমাধানে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।

তিনি বলেন, ব্যাংক কর্মকর্তা তিন দিনের সময় নিয়েছেন। আইবাসে (সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি) হয়তো একটু সমস্যা রয়েছে। প্রয়োজনে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ঢাকায় গিয়ে সমস্যার সমাধান করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জগন্নাথপুরে ইএফটি জটিলতায় আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকরা

আপডেট সময় : ০৭:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫