ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

ছাতকে পিকআপ গাছের সাথে ধাক্কা লেগে মাছ ব্যবসায়ী নিহত-৩ : আহত-২

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

ছাতকে পিকআপ গাছের সাথে ধাক্কা লেগে মাছ ব্যবসায়ী নিহত-৩ : আহত-২

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুুৃনামগঞ্জের ছাতকে পিকআপ গাছের সাথে ধাক্কা লেগে মাছ ব্যবসায়ী নিহত ৩জন ও আহত ২জন।

ছাতকের বড়কাপন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে একটি মাছ বোঝাই পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।

এ সময় আরো ২ জন আহত হয়েছেন। ২জানুয়ারি মঙ্গলবার সকালে বড়কাপন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে বিলের মাছ বোঝাই করে এই পিকআপটি সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিলেটের লামাকাজি বাজারে যাওয়ার পথে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় আসার সড়কের পাশে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ ছাড়া পিকআপের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নুরুল হক (৪৫), শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন। নিহতরা এই তিনজনই মাছ ব্যবসায়ী।
আহতরা হলেন পিকআপের চালক মো. জাহাঙ্গীর (৩০) ও তাঁর সহকারী মো. শাহিনুর মিয়া (১৮)।

তাঁরা দুজনের বাড়িই শান্তিগঞ্জ উপজেলার জীবধারা গ্রামে। এতে ঘটনাস্থালেই দুজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও অপর এক ব্যবসায়ীকে কৈতক হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত চালককে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় পিকআপ গাড়িটি থানায় নেওয়া হয়েছে ।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বরকাপন এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি দুর্ঘটনায় পতিত হয়। ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম ছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাতকে পিকআপ গাছের সাথে ধাক্কা লেগে মাছ ব্যবসায়ী নিহত-৩ : আহত-২

আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪