সুুৃনামগঞ্জের ছাতকে পিকআপ গাছের সাথে ধাক্কা লেগে মাছ ব্যবসায়ী নিহত ৩জন ও আহত ২জন।
ছাতকের বড়কাপন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে একটি মাছ বোঝাই পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে বিলের মাছ বোঝাই করে এই পিকআপটি সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিলেটের লামাকাজি বাজারে যাওয়ার পথে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় আসার সড়কের পাশে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নুরুল হক (৪৫), শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন। নিহতরা এই তিনজনই মাছ ব্যবসায়ী।
আহতরা হলেন পিকআপের চালক মো. জাহাঙ্গীর (৩০) ও তাঁর সহকারী মো. শাহিনুর মিয়া (১৮)।
তাঁরা দুজনের বাড়িই শান্তিগঞ্জ উপজেলার জীবধারা গ্রামে। এতে ঘটনাস্থালেই দুজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও অপর এক ব্যবসায়ীকে কৈতক হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত চালককে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় পিকআপ গাড়িটি থানায় নেওয়া হয়েছে ।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বরকাপন এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি দুর্ঘটনায় পতিত হয়। ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম ছিল।
Leave a Reply