চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান

 

 

 

চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান

 

 

 

চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ খাষকাউলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম জোতপাড়া ঘাট এবং আশপাশের দুটি পয়েন্টে সোমবার (২৬ মে ২০২৫) মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ মেলায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

 

 

তদন্তে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৪(খ) ধারা লঙ্ঘন করে বালু উত্তোলন করছিলেন। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ওই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। তবে অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

 

 

 

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বাংলাদেশ আনসারের সদস্য এপিসি মো. নজরুল ইসলাম (আইডি নম্বর-৫৫০৩৪) ও তাঁর নেতৃত্বাধীন টিম।

 

 

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!