ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর ফের ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারী বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন

চীন সরকারের উপহারে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২০৬৮ বার পড়া হয়েছে

চীন সরকারের উপহারে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীন সরকারের উপহারে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা

চীন সরকারের উপহারে এক হাজার শয্যার হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।
নীলফামারীতে চীন সরকারের উপহারে এক হাজার শয্যার হাসপাতাল নট খানা ২০ শয্যা সরকারি কুষ্ট হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা

নীলফামারীতে চীন সরকারের উপহার হিসেবে আধুনিক এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন প্রায় ২৫ একর খাস জমি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

পড়ুন>>ফুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ উল্লেখযোগ্য।

পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নীলফামারীর নটখানায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতাল ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪ দশমিক ৮৯ একর জমি হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব আকারে চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে এই জায়গাতেই এক হাজার শয্যার হাসপাতাল নির্মিত হবে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সাংবাদিকদের বলেন, “চীন সরকারের এই উপহার কেবল নীলফামারীর জন্য নয়, বরং উত্তরবঙ্গসহ দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। রাজধানীতে না গিয়েই মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, অনুমোদন মিললেই দ্রুত হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে। বাস্তবায়িত হলে এটি উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীন সরকারের উপহারে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫