ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • আপডেট সময় : ১১:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার শুক্রবার বিকেলে  মাদক ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার উপরে একটি পিক-আপ থেকে ৬০ কেজি গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

১৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মাদকবিরোধী অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে এই পাঁচজন কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন,  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ডের রসুলপুরের মৃত মংলুর ছেলে আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়ার নাইমুল ওরফে চেন্টুর ছেলে গাজাঁ ও ফেনসিডিল ব্যবসায়ী দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫), নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার ওসমান আলীর ছেলে ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে ডিবি পুলিশের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক  ডিবি পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩