চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৮:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা বহিষ্কার
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা জামায়াতের নেতা আনিছুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো.আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালিন করছিলেন।
পড়ুন>> শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোস্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমান ভুয়া স্কুল খুলে ২১ পারিবারকে নিস্ব করেছে এবং বাবু নামে এক ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে মর্মে রিপোর্ট প্রকাশ হলে তা জামায়াতের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হয়।সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করায় তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়।
রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.আজিজুর রহমান বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মীর সংগঠনের নীতি আদর্শ ও পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার সুযোগ নেই। তাই অভিযুক্ত আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে জেলা জামায়াত আমীরের নির্দেশক্রমে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গঠিত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

এর আগে দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম জামায়াত নেতা আনিছুর রহমানের চাঁদা দাবি করার একটি অডিও রেকর্ড প্রকাশ করা হয়।সেখানে ব্যবসায়ী বাবুকে মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চান ঐ জামায়াত নেতা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























