চলতি মৌসুমে দেশে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের
- আপডেট সময় : ০৭:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
চলতি মৌসুমে দেশে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের
চলতি শীত মৌসুমে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহ আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানায়, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের আবহাওয়ার এই পূর্বাভাসে মৃদু থেকে মাঝারি ধরনের চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছে।
এসব শৈত্যপ্রবাহের মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস, মাঝারি শৈত্যপ্রবাহে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
পড়ুন>>কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শীতের শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও শীতের তীব্রতা অনুভূত হবে।
চলতি বছরের অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
পড়ুন>>কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর
মাসটির শুরুতে ৯ অক্টোবর বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয়। অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয়। এই ঘূর্ণিঝড়টি প্রবল ও অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে। অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রসহ দমকা হাওয়া বয়ে গেছে। ২ অক্টোবর সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
তাপমাত্রার তথ্যে দেখা যায়, অক্টোবর মাসে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ১৭ তারিখে। অন্যদিকে, ২৭ অক্টোবর তেঁতুলিয়ায় মাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সামগ্রিকভাবে অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ১ দশমিক ৮, শূন্য দশমিক ৪ এবং ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
নভেম্বর মাসে মাটির আর্দ্রতা ২৫ থেকে ৪৫ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বিভাগ অনুযায়ী বৃষ্টিপাতের পূর্বাভাসে দেখা গেছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দীর্ঘমেয়াদী এই পূর্বাভাস তৈরিতে ঊর্ধ্বাকাশের বিন্যাস, জলবায়ু মডেল, এল-নিনো ও লা-নিনার অবস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























