চট্টগ্রামের লেক সিটিতে পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চট্টগ্রামের লেক সিটিতে পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায় গণপূর্ত অধিদপ্তরে সুশাসন ও স্বচ্ছতা: প্রধান প্রকৌশলীর নেতৃত্বে ফিরছে শৃঙ্খলা রাজধানীবাসীকেও লোডশেডিং মেনে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের লেক সিটিতে পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু হংকংকে হারিয়ে ‘ভিক্টোরি প্যারেড’, তোপের মুখে পাকিস্তান দলের মেন্টর ওয়াহাব রিয়াজ সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান নয়, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন আর্থিক সাক্ষরতাও গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলন বিরোধী অভিযানে ইউএনও’র ওপর হামলা

চট্টগ্রামের লেক সিটিতে পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার লেকসিটি আবাসিক এলাকায় পাহাড়ের ঢালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। অভিযানে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে নেতৃত্ব দিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আকবর শাহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সাবেক চসিক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের বিরুদ্ধে সরকারি পাহাড় দখল করে আবাসিক এলাকা গড়ে তোলার অভিযোগ রয়েছে। তিনি একরের পর একর খাস পাহাড় দখল করে শত শত প্লট তৈরি করেন এবং সেগুলো বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতার পটপরিবর্তনের পর বর্তমানে ওই প্লট বাণিজ্যের সঙ্গে স্থানীয় বিএনপির একটি গ্রুপ জড়িয়ে পড়েছে বলেও অভিযোগ উঠেছে। এর আগেও এই এলাকায় একাধিকবার অভিযান চালানো হলেও পাহাড় দখল পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, অতীতে এই এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছিলেন পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসান।

জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার লেকসিটির পাহাড়তলী মৌজার নির্ধারিত চারটি দাগে পাহাড়ের ঢালে নির্মিত সব ধরনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সরকারি সব খাস জমি ও পাহাড় দখলদারদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করার লক্ষ্য নিয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!