মানিকগঞ্জের ঘিওরে ঢাকা আরিচা মহাসড়কে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা। “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই” এবং আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশবিরোধী অপতৎপরতা রোধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বানিয়াজুরী বাসস্টেশন এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে বানিয়াজুরী ইউনিয়ন যুবদল।
সমাবেশে সভাপতিত্ব করেন বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন আহমেদ। সঞ্চালনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান নান্নু।
বক্তব্য দেন, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বদরুল হাসান রবিন, তরিকুল ইসলাম নাঈম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল ইসলাম নাদিম প্রমূখ।
এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে দেশ নিয়ে চক্রান্তকারী আওয়ামী দোসরদের প্রতিহত করার ঘোষণা দেন।
Leave a Reply