ঘিওরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হত্যার ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি
- আপডেট সময় : ০৭:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
ঘিওরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হত্যার ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও গ্রেফতার হয়নি কোনো আসামি।
পড়ুন>> হাতীবান্ধায় ছাত্রদল নেতার বিরুদ্ধে পিকআপ থেকে সার লুটের অভিযোগ
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লাভলু আহমেমদ (৪০) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও গ্রেফতার হয়নি কোনো আসামি। এ ঘটনার প্রতিবাদে উপজেলাজুড়ে সকাল-সন্ধ্যা গ্রামবাসী হরতালের ডাক দিয়েছে। চলছে হরতাল ১০ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা দিন ব্যাপী এ হরতালের ডাক দিয়েছেন নিহতের পরিবার ও কুস্তা এলাকাবাসী।
উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুস্তা এলাকার বাসিন্দা মেহেদি হাসান সানি বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান চাঞ্চল্যকর এ ঘটনার একদিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। সারাদিন হরতাল থাকার পরেও এখনো গ্রেফতার হয়নি কেউ।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।


























