গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত
- আপডেট সময় : ০৮:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় এক তরুণীর মৃত্যুর ঘটনায় শান্ত পাল নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় গিয়ে এক তরুণী (১৮) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় শান্ত পাল (২৭) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। নিহত তরুণীর বাবার দায়ের করা মামলায় শান্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকার ওই তরুণীর সঙ্গে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল শান্ত পালের। শান্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের সফিপুর আহমদ নগর এলাকার রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত রোববার (৪ অক্টোবর) সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে কালিয়াকৈরের সফিপুর এলাকায় শান্তর সঙ্গে দেখা করেন ওই তরুণী।
পরিবারের সদস্যদের অভিযোগ, সফিপুরের ভাড়া বাসায় দিনভর একাধিকবার শারীরিক সম্পর্কের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শান্ত নিজে মোবাইল ফোনে তরুণীর পরিবারকে বিষয়টি জানান এবং ওই রাতেই মরদেহ নিয়ে ভালুকায় তাদের গ্রামের বাড়িতে পৌঁছান।
সেখানে মরদেহ দেখে স্বজনদের মনে গভীর সন্দেহ তৈরি হয়। তারা শান্তকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে মারধর করে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সোমবার নিহত তরুণীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















