ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা যুদ্ধ থেকে ফেরা দুই সেনার মর্মান্তিক পরিণতি কুশনারের বিরুদ্ধে গোপন ব্যাংক অ্যাকাউন্টের অভিযোগ, অস্বীকার করলেন জামাতা দেশের বাজারে কমল স্বর্ণের দাম নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত: রাজস্ব সংস্কারে কতটুকু অগ্রগতি? ডা. রিদওয়ানউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাতকানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা আজকের খেলার সূচি: ২৩ অক্টোবর ২০২৬ সৈয়দপুরে অন্তঃসত্ত্বা নারীরবাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ব্র্যাক ব্যাংকে ইনফরমেশন সিকিউরিটি বিভাগে নিয়োগ, আবেদনের নিয়ম হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান কাতার-ফ্রান্সের লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট

গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৪০৬ বার পড়া হয়েছে

গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাতে একটি গরু চুরি করে গরু নিয়ে প্রায় ২০ কিলোমিটার রাস্তা হাটতে হাটতে ক্লান্ত হয়ে পড়ে চোর।একটু      আরাম করতে সুপারি গাছের সাথে গরুটি বেঁধে বিশ্রাম নিতে থাকে। বিশ্রাম নিতে গিয়ে বাধা গরুর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। গরু সুপারি গাছে বেধে পাশে মানুষের ঘুমানো দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। সন্দেহ হলে এলাকার লোকজন ছেলেটিকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করলে সে গরু চুরির কথা স্বীকার করে। গরুসহ চোরকে আটক করে এলাকাবাসী।

এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলা পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবী গ্রামের আব্দুল মজিদের বাড়ি থেকে গত সোমবার(১২ সেপ্টেম্বর) মধ্যরাতে একটি গরু চুরি হয় ।অনেক খোঁজাখুঁজির পর পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের বিসমিল্লা বাজার এলাকা মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) ভোরে গরুসহ চোরকে আটক করে স্থানীয় জনতার আটক করা গরুটি তার চুরি হয়ে যাওয়া গরু।

গরুসহ আটক চোরের নাম সোহাগ হোসেন (২২)। সে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আটক সোহাগ জানান, সে তার চাচার গরু চুরি করে প্রায় বিশ কিলোমিটার হেটে দুধকুমার নদীর কাছে বিসমিল্লাহ বাজারে আসলে ভোর হয়ে যায়। শরীর ক্লান্ত আর চোখে ঘুম ধরলে গরু গাছের সাথে বেঁধে ঘুমিয়ে পড়ি।

পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আবেদ আলী বলেন, মঙ্গলবার সকালে বিসমিল্লাহ বাজার এলাকায় সুপারি গাছের সাথে লাল রঙের একটি গরু বেঁধে রেখে পাশে একটি ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখি ।সন্দেহ হলে এলাকার লোকজনসহ ছেলেটিকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করলে সে গরু চুরির কথা স্বীকার করে। পরে গরুসহ চোরকে আটক করে সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ নজরুল ইসলামের মাধ্যমে ইউপি সদস্যের কাছে সোপর্দ করা হয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান বলেন, আটক চোরকে পাথরডুবি ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোকাদ্দেস হোসেনের জিম্মায় পাথরডুবি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুসহ চোরকে পরিষদে আটকে রাখা হয়েছে।পরে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

3 thoughts on “গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক

আপডেট সময় : ০৩:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২