গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক

রাতে একটি গরু চুরি করে গরু নিয়ে প্রায় ২০ কিলোমিটার রাস্তা হাটতে হাটতে ক্লান্ত হয়ে পড়ে চোর।একটু      আরাম করতে সুপারি গাছের সাথে গরুটি বেঁধে বিশ্রাম নিতে থাকে। বিশ্রাম নিতে গিয়ে বাধা গরুর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। গরু সুপারি গাছে বেধে পাশে মানুষের ঘুমানো দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। সন্দেহ হলে এলাকার লোকজন ছেলেটিকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করলে সে গরু চুরির কথা স্বীকার করে। গরুসহ চোরকে আটক করে এলাকাবাসী।

এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলা পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবী গ্রামের আব্দুল মজিদের বাড়ি থেকে গত সোমবার(১২ সেপ্টেম্বর) মধ্যরাতে একটি গরু চুরি হয় ।অনেক খোঁজাখুঁজির পর পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের বিসমিল্লা বাজার এলাকা মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) ভোরে গরুসহ চোরকে আটক করে স্থানীয় জনতার আটক করা গরুটি তার চুরি হয়ে যাওয়া গরু।

গরুসহ আটক চোরের নাম সোহাগ হোসেন (২২)। সে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আটক সোহাগ জানান, সে তার চাচার গরু চুরি করে প্রায় বিশ কিলোমিটার হেটে দুধকুমার নদীর কাছে বিসমিল্লাহ বাজারে আসলে ভোর হয়ে যায়। শরীর ক্লান্ত আর চোখে ঘুম ধরলে গরু গাছের সাথে বেঁধে ঘুমিয়ে পড়ি।

পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আবেদ আলী বলেন, মঙ্গলবার সকালে বিসমিল্লাহ বাজার এলাকায় সুপারি গাছের সাথে লাল রঙের একটি গরু বেঁধে রেখে পাশে একটি ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখি ।সন্দেহ হলে এলাকার লোকজনসহ ছেলেটিকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করলে সে গরু চুরির কথা স্বীকার করে। পরে গরুসহ চোরকে আটক করে সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ নজরুল ইসলামের মাধ্যমে ইউপি সদস্যের কাছে সোপর্দ করা হয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান বলেন, আটক চোরকে পাথরডুবি ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোকাদ্দেস হোসেনের জিম্মায় পাথরডুবি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুসহ চোরকে পরিষদে আটকে রাখা হয়েছে।পরে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

3 responses to “গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্তায় ঘুমে বিভোর,গরুসহ চোরকে এলাকাবাসীর আটক”

  1. […] ওসি আনোয়ার আরও জানান, শীত বেড়ে যাওয়ায় এ উপজেলায় ফের গরু চুরির ঘটনা বেড়ে যায়। গত ১ জানুয়ারি উপজেলার শহরকুড়ি এলাকার লুৎফর রহমানের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। এই ঘটনার সঙ্গে গ্রেফতারকৃতরা সরাসরি সম্পৃক্ত। তারা একই রাতে বগুড়া সদর ও শাজাহানপুর থানা এলাকা থেকেও গরু চুরি করে। দুটি চুরির মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চোর সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।পড়ুন>>গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্… […]

  2. […] জানা যায়, বেশকিছুদিন থেকে কচাকাটা থানা এলাকার ক্ষেতের সেচ দেয়ার পাম্প, মর্টার, বিদ্যুতের মিটার,তার, ট্রান্সমিটার চুরি হচ্ছিল।পড়ুন>> গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্… […]

  3. […] বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ বালুয়াহাটা গ্রামে একই দিনে দুইটি বাড়িতে সিধ কেটে চুরি করা হয়েছে।পড়ুন>>গরু চুরি করে পালাতে ক্লান্ত  চোর  রাস্… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!