ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন

গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় দুইটি মৃতদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় দুইটি মৃতদেহ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পৃথক দুইটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

গতকাল ৬ জুলাই ২৩ (বৃহস্পতিবার) সকালে পৃথক দুটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ভাবে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কালিরচর এলাকা থেকে সাথী বেগমের (২৫) ও একই ইউনিয়নের ওমর বালাপাড়া গ্রাম থেকে নাসিম মিয়া (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সাথী ঐ এলাকার ফারুক হোসেনের স্ত্রী এবং নাসিম মোজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ৫ জুলাই (বুধবার) সকালে বাড়িতে বিষপান করেন সাথী। বাড়ির লোকজন টের পেয়ে সাথী বেগম কে দ্রুত গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কাউকে কিছু না বলে স্বামীর বাড়ির লোকজনের সহায়তায় হাসপাতাল থেকে বাড়িতে চলে যান সাথী বেগম।

রাতে স্বামীর বাড়িতেই মারা যান সাথী বেগম।
এদিকে নাসিম মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

গত বুধবার রাতের কোন এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাসিম।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক দের বলেন, ময়না তদন্তের পর সাথী বেগমের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এবং নাসিমের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত হয়ে গেলে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এসব ঘটনায় প্রাথমিক ভাবে থানায় দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় দুইটি মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩