খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থাপিত একটি ব্যানারে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানারটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে ব্যানারের কিছু অংশে আগুন ধরে যায়। কাছেই পুলিশ ক্যাম্প থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে এসে ব্যানারটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনার আকস্মিকতায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানারে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের ধাওয়া করলেও তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























