ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায় উদ্ধার কর্ণফুলীতে খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চাকরির বিজ্ঞপ্তিতে বেতন প্রকাশ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার কড়া নিন্দা জানাল কাতার

খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থাপিত একটি ব্যানারে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানারটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে ব্যানারের কিছু অংশে আগুন ধরে যায়। কাছেই পুলিশ ক্যাম্প থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে এসে ব্যানারটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়।

পড়ুন>>চাকরির বিজ্ঞপ্তিতে বেতন প্রকাশ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য

ঘটনার আকস্মিকতায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানারে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের ধাওয়া করলেও তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬