বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার কড়া নিন্দা জানাল কাতার
- আপডেট সময় : ০৩:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাহরাইন ও কুয়েতের ওপর নতুন করে চালানো ইরানের সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড ওই অঞ্চলে উত্তেজনার পারদ বাড়িয়ে তুলছে, যা কোনোভাবেই কাম্য নয়। দোহা মনে করে, এই হামলা ওই দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম অবমাননা এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে কাতার সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, তারা যেকোনো ধরনের বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণের ঘোর বিরোধী। দোহা মনে করে, বর্তমান পরিস্থিতিতে সামরিক পদক্ষেপের চেয়ে সংলাপ ও কূটনৈতিক আলোচনা জরুরি। এর মাধ্যমে উত্তেজনা প্রশমন ও সংকট নিরসনে জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে প্রতিবেশী দেশ দুটির প্রতি কাতারের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে। এর আগে ইরান দাবি করেছিল, তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান এই অস্থিরতা ও কূটনৈতিক সংকটের মধ্যে কাতারের এই প্রতিক্রিয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























