ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নওগাঁ সদর ইউনিয়নের চুনিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় অজুখানা নির্মানের উদ্বোধন কাউনিয়া উপজেলা বিএনপির জরুরি যৌথ সভা অনুষ্ঠিত আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনবার্সনের ব্যবস্থা করতে হবে -আখতার হোসেন এমপি সংবাদ প্রকাশের পর দুই ওয়ার্ডে মোট তিনটি করে সড়কবাতি বরাদ্ধ নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা ভূরুঙ্গামারীতে ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ ৫৫ শতাংশ কাজ শেষ, ২০৩০ সালে সচল হচ্ছে জিসিসি রেলওয়ে প্রকল্প ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ

কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশে ঢুকে কয়েকজন কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় কৃষকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে এসব অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পড়ুন>>সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি জানায়, আমঝোল সীমান্ত এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঢুকে তাদের মারধর করেন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গেলে বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বিএসএফ সদস্যরা পালিয়ে যান।

পড়ুন>> চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা

খবর পেয়ে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেছেন, ‘বিএসএফের সঙ্গে কথা হয়েছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারিত জানানো হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

আপডেট সময় : ১০:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬