কুষ্টিয়ায় মোটরসাইকেল কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুষ্টিয়ায় মোটরসাইকেল কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক

কুষ্টিয়ায় মোটরসাইকেল কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩

কুষ্টিয়া থেকে মোল্লা হারুন
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
কুষ্টিয়ায় মোটরসাইকেল কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

কুষ্টিয়ায় মোটরসাইকেল কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩জন আহত হয়েছেন।

কুষ্টিয়ার খোকসার বাসস্ট্যান্ডে দুই মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত সম্রাট আলী (২৩) উপজেলার পাতেলডাঙ্গী গ্রামের মঞ্জিল আলীর ছেলে।

আহত তিন জন পাতেলডাঙ্গী গ্রামের মাসুদ শেখের ছেলে রকি সেখ (২১), একই গ্রামের কাশেম শেখের ছেলে মাটি শেখ (১৮) ও চরপাড়া গ্রামের পোকন বিশ্বাসের ছেলে রাফি বিশ্বাস।

মৃত সম্রাট আলী খোকসা হাসপাতালের মর্গে রাখলেও আহত গুরুতর তিনজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় রাজবাড়ী থেকে খোকসা নিজ বাড়িতে আসার সময় মোটরসাইকেল আরোহী চারজন দুই মোটরসাইকেলে করে আসার পথে বাসস্ট্যান্ডের পাশে অনন্যা ফিলিং স্টেশনের কাছে দ্রুতগতিসম্পন্ন রাজবাড়ী অভিমুখে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সম্রাট আলিফ নিহত হয়।

স্থানীয় এলাকাবাসী বাকিদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার আয়েশা সিদ্দিকা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাফি বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালে ডাক্তার আয়েশা সিদ্দিকা জানান।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।

আহতদেরকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!