কুষ্টিয়া কারাগারে ৫ ঘণ্টার ব্যবধানে ২ বন্দির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুষ্টিয়া কারাগারে ৫ ঘণ্টার ব্যবধানে ২ বন্দির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

কুষ্টিয়া কারাগারে ৫ ঘণ্টার ব্যবধানে ২ বন্দির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
কুষ্টিয়া কারাগারে ৫ ঘণ্টার ব্যবধানে ২ বন্দির মৃত্যু

কুষ্টিয়া কারাগারে ৫ ঘণ্টার ব্যবধানে ২ বন্দির মৃত্যু হয়েছে।

১২ আগস্ট শনিবার পাঁচ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের দুই বন্দির মৃত্যু হয়েছে।

তারা হলেন- আজমল প্রামাণিক (৬০) এবং আবুল কালাম (৪০)। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সোয়া ১টার দিকে আজমল প্রামাণিক এবং শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আবুল কালামের মৃত্যু হয়। জেল সুপার আব্দুল বারেক এ তথ্য জানিয়েছেন।

আজমল প্রামাণিক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ পাওয়া আসামি। আর আবুল কালাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় তিন মাসের কারাদন্ড ভোগ করছিলেন।

জানা যায়, আজমল বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। এদিকে শুক্রবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবুল কালামকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের দুই বন্দির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরে শাজাহান আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ভোগ করছিলেন আজমল।

আবুল কালাম গত ২৮ জুলাই থেকে ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় তিন মাসের সাজা ভোগ করছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!