ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) থেকে রোকেয়া আক্তার
  • আপডেট সময় : ০৯:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মো. শাহাব উদ্দিন উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আ. হাশিমের ছেলে।
অপরদিকে মো. মজনু মিয়া কুলিয়ারচর পৌরশহরের তারাকান্দি পূ্র্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তারা দুজনই কৃষি কাজ করতেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি বন্দে নিজ নিজ জমিতে কৃষি কাজ করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

পড়ুন>>গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে কৃষি জমিতে কাজ করতে যান কৃষক শাহাবুদ্দিন ও কৃষক মজনু মিয়া। তারাকান্দি বন্দে পাশাপাশি জমি হওয়ায় দুজনই একসাথে কাজ করছিল।

পরে জমির ওপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচ পাম্পের বৈদ্যুতিক ঝুলানো তারে লেগে শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে মজনু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পুলিশ।

তবে পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে বাবুল মিয়ার সেচ পাম্প থেকে আঙ্গুর মিয়ার সেচ পাম্পে তারের সংযোগ দেয়া হয়। বর্তমান সময়ে সেচের মৌসুম না থাকলেও বৈদ্যুতিক সংযোগ চালু রয়েছে। সেচ পাম্পের মালিক আঙ্গুর মিয়া ও বাবুল মিয়াসহ বিদ্যুৎ অফিসের অবহেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ সরেজমিনে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পড়ুন>>>নগরকান্দায় ভুয়া র‍্যাব ধাওয়ায় আসল র‍্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার

তিনি বলেন, দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। পরে দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, হাসপাতালে দুটি মৃতদেহ নিয়ে আসেন পুলিশ। মৃতদেহ দুটি বিদ্যুতায়িত হয়েই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫