কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার?

কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্র

 

 

 

কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন

 

কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন।
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ৫ টি কেন্দ্রে প্রথম দিনে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

 

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ কেন্দ্রে ১৯২ জনের মধ্যে ১০ জন, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯৩ জনের মধ্যে ০১ জন, রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৬৬ জনের মধ্যে ০৬ জন, রাজারহাট কামিল মাদ্রাসা কেন্দ্রে ২০০ জনের মধ্যে ০৮ জন এবং রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ কেন্দ্রে ৩৬৫ জনের মধ্যে ০৩ জনসহ মোট ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে সরজমিন পরিদর্শনে কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি।

পড়ুন>>আজ থেকে শুরু হচ্ছে এইচ এস সি পরীক্ষা

 

এবছর রাজারহাটে ৫ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১১১৬ জন, এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৮৮ জন এবং প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৮ জন। রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ আব্দুল হাই জানান, ২০১ বিষয় কোডে কুরআন মাজিদ বিষয়ে মোট ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

 

 

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!