সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষধর সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লোভের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি ওই ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।
পড়ুন>>সাপ ধরতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু: খেয়ে ফেললেন সেই সাপ আরেক সাপুড়ে
স্থানীয়রা জানান, বুধবার সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষধর সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেয়া হয়। খবর পেয়ে সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে। বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটিকে ঝুলিয়ে রাখার পর বস্তুায় ভরানোর সময় হাতে কামড় দেয় তার। এর কিছুক্ষণ পর শরীরে বিষোক্রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























