কুড়িগ্রামে পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

কুড়িগ্রামে পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
কুড়িগ্রামে পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রামে পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ছাত্রের নাম মাহমুদুল ফেরদৌস মামুন (২৬)। নিহত মামুন রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবরুল হকের ছেলে। তিনি সদ্য একটি বেসরকারি বিশ্ববদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস অফিসের পেছনের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মামুন  ৯ অক্টোবর বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যা ৬টার দিকে তার বড় ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে  মোবাইল ফোনে জানান, তাকে কয়েকজন আটকে রেখে ৫ হাজার টাকা দাবি করছে।

কিন্তু রতন সেসময় মিটিংয়ে থাকায় টাকা পাঠাতে পারেননি। পরে তিনি টাকা পাঠানোর জন্য যোগাযোগ করার চেষ্টা করেন। মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেননি। ওইদিন রাতে মামুনের বাবা বাদী হয়ে রাজারহাট থানায় সাধারণ ডায়রি করেন।

জিডির সূত্র ধরে পুলিশ রোববার (১৫ অক্টোবর) রাতে ৩ জনকে আটক করে। আটকরা কুড়িগ্রামের বাসিন্দা। তাদের স্বীকারোক্তিতে কুড়িগ্রাম পৌর শহরের আরডিআরএস’র পেছনের পুকুরে ভাসমান মরদেহ খুঁজে পায় পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে গত ৯ তারিখ রাজারহাট থানায় নিখোঁজ জিডি করা হয়েছিল। তার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে গতরাতে ৩ জন আটক করি এবং থানায় মামলা রেকর্ড হয়।

আজ আমরা নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করলাম। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!