কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ; ফ্যাসিবাদ-চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ডাক।
গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
বক্তৃতায় তিনি বলেন, “দেশের দখলদার ও খুনিদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। অতীতে আমরা যেমন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সফল হয়েছিলাম, তেমনি আজও ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হটানো সম্ভব ইনশাআল্লাহ।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কুড়িগ্রাম-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা নুরবক্ত প্রমুখ।
গণসমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Leave a Reply