ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

কুড়িগ্রামে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

কুড়িগ্রামে শীতকালীন সবজি আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।গত বছরে দাম ভালো পাওয়ায় এ বছর চরাঞ্চলগুলোর কৃষকরাও ঝুঁকেছেন আলু চাষে। এ বছর কুড়িগ্রামে ৭ হাজার ১ শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অফিস। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা এবার লাভবান হবে আশা করছেন প্রতিষ্ঠানটি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, রাজারহাটসহ অনান্য উপজেলার চরাঞ্চল, পতিত ও আবাদি জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হচ্ছে। রোমানা, এস্টেরিক ,কার্ডিনাল, উফশি, সানসাইন ছাড়াও দেশীয় জাতের আলু চাষ হচ্ছে। এ মৌসুমে জেলায় প্রায় ৭ হাজার ১শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাষ্টারহাট ধরলা নদীর চরে কৃষকরা আগাম আলু চাষ করছেন। জমি তৈরি, আলু বীজ রোপন,সার প্রয়োগে পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যস্ত সময় পার করছেন। অনান্য ফসলের তুলনায় আলু চাষে সময় কম ও লাভ বেশি। মাত্র ৫৫-৬০ দিনে মধ্যে আলু উত্তোলন করে ভূট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করবেন বলে জানান স্থানীয় কৃষকরা।

জেনে নিন>>কৃষি ও কৃষকের কার্তিক (মধ্য অক্টোবর – মধ্য নভেম্বর) মাসে করণীয়
আলু চাষি মোঃউমর আলী বলেন, বন্যার ঘাটতি পুষে নিতে এ বছর চরাঞ্চলে আলু চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।আমি ৫ বিঘা জমিতে জাতের আলু চাষ করেছি।বিঘা প্রতি ৪০-৪৫ হাজার টাকা খরচ হবে।পরিচর্যার ঘাটতি না থাকলে আলুর ফলন ভালো হবে।সে অনুযায়ী বিঘা প্রতি লাখ টাকা বিক্রির আশা করছি।

আলু চাষী আবেদ আলী বলেন, প্রায় ১৮ একর জমি বর্গা নিয়ে আলু রোপণ করছি। কিন্তু এবছর আলুর বীজ, সার, কীটনাশকের দাম বেশি এবারে আলু চাষে খরচ একটু বেশি পড়বে। তবে আবহাওয়া ও বাজার মুল্য যদি ভালো থাকে তবে লাভের আশা করছি।

কুড়িগ্রাম সেকেন্দার কোল্ড স্টোরের মালিক মোঃ সেকেন্দার আলী বলেন, গত বছরের তুলনায় এ বছর আলু চাষিদের আলু চাষে আগ্রহ বেড়েছে। সে তুলনায় আলু বীজের যোগান কম। চাহিদার সাথে বীজ সংরক্ষণ কম থাকায় আলু চাষিদের বীজ নিয়ে সংকট হতে পারে বলে জানান তিনি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি মৌসুমে জেলায় ৭ হাজার ১ শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। আশা করি লক্ষ্যমাত্রা অর্জন হবে। আবহাওয়া অনুকূল ও বাজারদার ভালো থাকলে কৃষকরা লাভবান হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

আপডেট সময় : ০৯:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪