কারণ দর্শানোর নোটিশ পেলেন রাজারহাট উপজেলা বিএনপি’র সেই আহবায়ক।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ আনিছুর রহমান এর বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখা।
বৃহঃষ্পতিবার ১লা মে দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়,সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্যও করেছেন। ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য সামগ্রিকভাবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।
এ কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হইলো।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আনিছুর রহমানের অসঙ্গতিমুলক কথা, হুমকি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হলে জেলা বিএনপি তার বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান করে।
উপজেলা বিএনপি আহবায়ক মোঃ আনিছুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেলকে উদ্দেশ্য করে বলতে থাকেন “কলিজা টানি ছিড়ি ফেলবো-একবারে টানি ছিড়ি ফেলবো তোমার,চেনো তুমি-এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেবা তোমাক, চেনো বিএনপিক।
এ তোমার নামে আমি মামলা দেবো। আমি থানা যায়া ওখানে লিখবো,উয়াক এ্যারেস্ট করি দিয়ো তারপরে আমি আসবো।” রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমানের এসব কথার ৩৮সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই ভিডিও নিয়ে চলে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা।
Leave a Reply