ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাউনিয়ায় ভেজাল সার মজুত ও ডিএপি সার পাচারের অপরাধে তিন ব্যবসায়ীর জরিমানা 

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ১২:১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ২৩৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় বিক্রির জন্য ভেজাল সার মজুত রাখায় এবং ডিএপি সার পাচার করে বিক্রি করার অপরাধে একজন বিসিআইসি ডিলার সহ তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(অক্টোবর) দুপুরে উপজেলার মীরবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তাহমিনা তারিন।

এ সময় তার সঙ্গে ছিলেন, কৃষি অফিসার শাহনাজ পারভীন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, কৃষি সম্প্রসারণ র্কমর্কতা কল্লোল কিশোর সরকার, কাউনিয়া থানার এএসআই জোবেদ আলী।

কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, মীরবাগ বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকানে ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ওই দিন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় বিএডিসি সার ডিলার বেলাল হোসেনের ভাই ভাই সার বিতান ও আশরাফুল আলমের আব্দুল আজিজ ট্রেডার্স দোকান ঘরে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়। পরে বেলাল হোসেনের ১০ হাজার ও আশরাফুলের এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অন্য জেলায় পাচার করার সময় ৫০ বস্তা ডিএপি সার আটক করা হয়। সার পাচারের অপরাধে বিসিআইসি ডিলার মেসার্স সাইদ এন্টারপ্রাইজের মালিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। ভেজাল সার কিনে কৃষকরা যেন প্রতারিত না হয় এবং চাহিদা মত সার পায় এজন্য কৃষি বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ভেজাল সার মজুত ও ডিএপি সার পাচারের অপরাধে তিন ব্যবসায়ীর জরিমানা 

আপডেট সময় : ১২:১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২