
কাউনিয়ার হারাগাছে এস্কাফসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) আভিযানিক দল রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পল্লীমারী গ্রামে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে ২১৪ বোতল এস্কাফসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন, পল্লীমারী গ্রামের আব্দুল মজিদের পুত্র বিপুল হোসেন (৩৮) এবং আব্দুল হকের পুত্র লোকমান আলী (৪৫) র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুই মাদক ব্যবসায়ীকে বিকেলে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।
মন্তব্য করুন