কাউনিয়ার টেপামধুপুরে ( ডিএসএফ) প্রকল্পের ওরিয়েন্টেশন সভা
- আপডেট সময় : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ার টেপামধুপুরে ( ডিএসএফ) প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।
কাউনিয়ায় গরীব ও দু:স্থ মহিলাদের গর্ভকালীন প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা গ্রহনের চাহিদা বাড়িয়ে মাতৃ মৃত্যুর হার কমানোর লক্ষ্যে উপজেলা মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদ হলরুমে (ডিএসএফ) এর আয়োজনে এ অনুষ্ঠিত হয়।
টেপামধুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান টেক্কার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন, বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন টেপামধুপুর ইউপি সদস্য ইউনুস আলী, প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম , স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রিয়তোষ ভট্টাচার্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রতন কুমার ভট্টাচার্য, পরিসংখ্যান বিদ মোঃ রায়হান প্রামানিক প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























