ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

কাউনিয়ার গার্মেন্টস কর্মী বেলাল হোসেনের বাঁচার আকুতি

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৫:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

কাউনিয়ার গার্মেন্টস কর্মী বেলাল হোসেনের বাঁচার আকুতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ার গার্মেন্টস কর্মী বেলাল হোসেনের বাঁচার আকুতি

গার্মেন্টস কর্মী বেলাল হোসেন (৩৫) সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় বাড়িতে ছটফট করছেন। আর্থিক অনটনের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পারায় সরকার ও বিত্তবান মানুষের কাছে সাহায্য চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক শাহবাজ আঠানি গ্রামের মৃত জফুর চকিদারের পুত্র গার্মেন্টস কর্মী বেলাল হোসেন ৪ মাস আগে প্রতিদিনের মত গাজীপুর কোনা বাড়ি এলাকায় গার্মেন্টস কোম্পানিতে কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে একটি কাভার্ট ভ্যান দ্রুত বেগে এসে তাকে চাপা দিলে তার হাত পা ভেঙ্গে যায় এবং পেটে গুরুতর আঘাত প্রাপ্ত হন।

পরে তাকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ ভর্তি করা হয়। সেখানে দুটি অপারেশন করা হয় এবং পেটের চামড়া কেটে শরীরের বিভিন্ন ক্ষত স্থানে লাগানো হয়েছে।

তার জমানো কিছু টাকা, ঋণ গ্রহন ও আত্মীয় স্বজনের সহায়তা ৫ লক্ষাধিক টাকা ব্যয় করে এতদিন তার চিকিৎসা করা হলেও বর্তমানে অর্থের অভাবে বাড়িতে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে।

এখন তার বাড়ি ভিটা ২ শতাংশ জমি ছাড়া আর কিছুই নেই। এ জায়গা টুকু বিক্রি করলে এক মেয়ে ও স্ত্রী সহ থাকার জায়গা টুকুও আর থাকবে না।

এ অবস্থায় বেলাল হোসেন সরকার ও বিত্তবান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তাকে নগদ ০১৭০৬৯২৬৪৬৯ নম্বরে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ার গার্মেন্টস কর্মী বেলাল হোসেনের বাঁচার আকুতি

আপডেট সময় : ০৫:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪