ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে বিশেষ কার্ড দেবে সরকার তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় স্থগিত হলো জাতীয় যুব মেলা, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তুরাগ নদীতে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান

কাউনিয়ায় শিশু দোলা মনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

কাউনিয়ায় শিশু দোলা মনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় শিশু দোলা মনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রংপুরের কাউনিয়ায় মাদ্রাসার শিশু  শিক্ষার্থী দোলা মনি(৪) হত্যার সাথে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বিজলের ঘুন্টি এলাকায়  রংপুর – কুড়িগ্রাম মহাসড়কে দুই পাশে দাঁড়িয়ে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন কূর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, নিহত দোলা মনির বাবা দেলোয়ার হোসেন, কূর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, বিজলের ঘন্টি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক গাজিয়ার রহমান (গাজী), কূর্শা ইউপি সদস্য মোঃ হিরু মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন অতি দ্রুত গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তিন মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির  দাবি জানান এবং আগামী তিন মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি না হলে থানা ও ইউএনও অফিস ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

পড়ুন>> কাউনিয়ায় জোর পূর্বক জমি দখলের চেষ্টা: বাঁধা দিতে গিয়ে জমির মালিক আহত 

উল্লেখ্য যে দোলা মনি নিখোঁজের ৪১ দিন পর গত ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে একটি সেনাবাহিনীর চৌকস টিম বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালিয়ে আফজাল হোসেনের বাড়ির সেফটি ট্যাংকি থেকে দোলা মনির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ওই রাতে নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় তিন জনের নামে মামলজ দায়ের করলে শুক্রবার সকালে তিনজনকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কাউনিয়া থানা পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাউনিয়ায় শিশু দোলা মনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

আপডেট সময় : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫