কাউনিয়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৯:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা কামনা,গণতান্ত্রিক আন্দোলনে নিহত নেতা কর্মীদের আত্মার মাগফেরাত ও আহত নেতা কর্মীদের সুস্থতা কামনা করে উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
সাবেক কাউনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব মাহফুজার রহমান মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফছার আলী।
এছাড়াও কাউনিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ,সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী লিটন , মোঃ জামিনুর রহমান, সোহেল রানা, শহীদবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, কুর্শা ইউনিয়নের সাধারণ সম্পাদক খাজা আলাউদ্দিন, মোজাম্মেল হক প্রমূখ।
ইফতার পূর্বে দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























