কাউনিয়ায় বাজুস’এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৮:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় বাজুস’এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস) কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে সোমবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কাউনিয়া উপজেলা শাখার সভাপতি বাদল কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুনাহার রানী,দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া,
প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জহির রায়হান, বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি এসোসিয়েশন কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার, কোষাধ্যক্ষ রনজিৎ কুমার,তপন কুমার,দিপক কুমার, গোলাম মোস্তফা প্রমূখ।
কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা করা হয় এবং বনাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়েছে।




















