কাউনিয়ায় প্রবাস বন্ধু ফোরাম সভা
- আপডেট সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় প্রবাস বন্ধু ফোরাম সভা
রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরন (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় প্রবাস বন্ধু ফোরাম এর আলোচনা সভা বৃহস্পতিবার ব্র্যাক হল রুমে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া প্রবাস বন্ধু ফোরাম সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিসোর্স পারসন রংপুর জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মোঃ খায়রুল হাসান।
বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরাম সাধারন সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ সভাপতি ও ইউপি সদস্য বাবুল হোসেন, ফোরাম সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, সদস্য নাজমুল হাসান, শেফালি বেগম, রহমতউল্ল্যাহ, রওশনারা, আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান, জহির রায়হান, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ।
সভায় আগামী মিটিং এর আগে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের চিহিৃত করে সহযোগিতার করা, প্রবাস বন্ধু ফোরামের কার্যক্রমের ব্যাপক প্রচার করা সহ ফোরামের কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























