কাউনিয়ায় পুমাক এর কার্যনির্বাহী কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৬১৩৪ বার পড়া হয়েছে
কাউনিয়ায় পুমাক এর কার্যনির্বাহী কমিটি গঠন
কাউনিয়ায় ‘পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-‘পুমাক’ এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে ‘কার্যনির্বাহী কমিটি-২০২৬’ গঠন করা হয়েছে।
শনিবার রাত ৯ টায় উপদেষ্টা ও সদস্যগণের উপস্থিতিতে স্থানীয় ‘আলোর দিশারী পাঠাগার এ পুমাক কার্যনির্বাহী পর্ষদ-২০২৬’ গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
পড়ুন>>কাউনিয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম দিন ২১ শিক্ষার্থী অনুপস্থিত
পরে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সহ-সভাপতি ড. মো. আবু সায়েম, সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর তারা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম ও মো. আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সরকার শামীম আল-মামুন সবুজ, ক্রীড়া সম্পাদক মো. শাহজাহান আলী, সাংস্কৃতিক সম্পাদক ডা. ফেরদৌস হাসান জনি।
দপ্তর ও প্রচার সম্পাদক মো. আহসান হাবীব তুহিন, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. আশরাফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস. এম. কামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সুজন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নেয়াজ মো. মেহেবুব হাসান, নির্বাহী সদস্য- রবীন্দ্র নাথ বর্মণ তনু, ডা. মো. মাইদুল ইসলাম ও রতন মাহমুদ। মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পরে উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানান। সবাই প্রত্যাশা করেন নতুন কমিটির হাত ধরে সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘পুমাক’র উত্তরোত্তর সমৃদ্ধি হবে।


























