সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় পরিসংখ্যান অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেল চুরি
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০৭:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় পরিসংখ্যান অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেল চুরি
কাউনিয়ায় পরিসংখ্যান অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেল চুরি
কাউনিয়া উপজেলা পরিসংখ্যান অফিসের সামন থেকে ডিসকভার-১১০ সিসি কালো রঙের একটি মোটরসাইকেল দিনে দুপুরে চুরি হয়ে গেছে। বুধবার বেলা ৩টার দিকে অফিসের বারান্দা থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
মোটরসাইকেলের মালিক পরিসংখ্যান অফিসের কর্মচারী ও রংপুর মহানগরের মধ্যে বাবু খাঁ গ্রামের রুহল আমিন মোস্তফার পুত্র নূরুল আমিন সাহাদত তার ব্যবহৃত কালো রঙের ডিসকভার-১১০ সিসি রংপুর -হ-১৬৩৩৭১ নম্বরের মোটরসাইকেল প্রতিদিনের মত পরিসংখ্যান অফিসের বারান্দায় রেখে অফিসের ভিতরে কাজ করছিলেন।
৩টার দিকে অফিস থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল নেই চুরি হয়ে গেছে। মোটরসাইকেল টি বারান্দায় দেখতে না পেয়ে তিনি নির্বাক হয়ে পড়েন।
কাউনিয়া থানার ওসি এস এম শরিফ বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























