কাউনিয়ায় ধান খেতে সার ছিটাতে গিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ধান খেতে সার ছিটাতে গিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের পার্বত্য অঞ্চলে হ্রদ ভাঙনের ঝুঁকি, ৫০ লাখ ঘনমিটার পানির আশঙ্কা জাকার্তায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা: যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, গ্রেপ্তার ৬৫ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

কাউনিয়ায় ধান খেতে সার ছিটাতে গিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
কাউনিয়ায় ধান খেতে সার ছিটাতে গিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

কাউনিয়ায় ধান খেতে সার ছিটাতে গিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

কাউনিয়ার চন্ডিপুর গ্রামে সোমবার সন্ধ্যার আগে আমন ধান খেতে রাসায়নিক সার ছিটাতে গিয়ে স্টোক করে খেতের আইলে মৃত্যুর কোলে ঢলে পরেছে কৃষক সৈয়দ আলী (৪৮) ।

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর পল্লীমারী গ্রামের মৃত্যু রহিম উদ্দিনের পুত্র সৈয়দ আলী (৪৮) দীর্ঘদিন বাইসাইকেলে করে বিভিন্ন থান কাপড়,সার্টপিচ,শাড়ী,বিছানার চাদর গ্রাম ঘুরে ঘুরে ফেরি করে বিক্রি করতেন।

সোমবার সন্ধ্যার আগে একই উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে লিজ নেওয়া জমির পাশে এক বাড়িতে কাপড় সহ বাইসাইকেল টি রেখে আমন ধান খেতে রাসায়নিক সার ছিটানোর জন্য যান।

সন্ধ্যা গড়িয়ে রাত হলেও খেতের পাশে এক বাড়িতে রাখা বাইসাইকেল নিতে না আসায় ওই বাড়ির এক মহিলা তার সন্তানসহ ধান খেতে গিয়ে দেখেন কাপড় ব্যবসায়ী সৈয়দ আলী বুক চেপে ধরে বসেন আছেন। তার চিৎকারে লোকজন ছুটে এসে সৈয়দ আলীকে তোলার চেষ্টা করে দেখেন সৈয়দ আলী মারা গেছেন। পরে স্থানীয় এক চিকিৎসক এসে পালস্ পরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ধারনা ধান খেতে রাসায়নিক সার ছিটানোর সময় হয়তো স্টোক করে তিনি মারা গেছেন।

হারাগাছ ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক ধান খেতে সার ছিটানোর সময় সৈয়দ আলীর মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পল্লীমারী পাবলিক কবর স্থানে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!