ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কাউনিয়ায় তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ : শীত বস্ত্রের দাবী শীতার্থদের

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে

কাউনিয়ায় তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ : শীত বস্ত্রের দাবী শীতার্থদের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ ; শীত বস্ত্রের দাবী শীতার্থদের।

কাউনিয়া উপজেলার দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা তীব্র শীত ও কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে। তীব্র শীত ও ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তিস্তার চরাঞ্চল সহ উপজেলার দরিদ্র অসহায় মানুষেরা শীত বস্ত্রের অভাবে চরম দূর্ভোগে পড়েছে। তারা সরকারের নিকট কম্বল চাদর সহ শীত বস্ত্রের দাবি জানিয়েছেন।

গত ৬ দিন ধরে ভোর থেকে সন্ধা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে যায় কাউনিয়া উপজেলার পুরো এলাকা। রবিবার দুপুরেও এ এলাকায় সূর্যের মুখ দেখা যায়নি। এতে কনকনে ঠাণ্ডা দেখা দেয়। এ কারণে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার্থীর উপস্থিতি উল্লেখ যোগ্য হারে কমে যাচ্ছে।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফরোজা পারভীন বলেন কাউনিয়া সহ রংপুরের আশপাশের এলাকায় রবিবার সকালে তাপমাত্রা ছিল ১০°৩ ডিগ্রি সেলসিয়াস দুপুরে ছিল ১৫° ১ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরো দুদিন থাকবে। তবে বৃষ্টির সম্ভবনাও রয়েছে।

রাস্তায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় বাড়ছে সড়ক দূর্ঘটনা। ইরি বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে হলুদ বিবর্ণ হয়ে পড়েছে। আলু খেতে দেখা দিয়েছে নাবি ধব্বজা (ব্লাইড) রোগ। এতে করে চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন।

উপজেলার তিস্তা তীরবর্তী গ্রাম সহ সারা উপজেলার খেটে খাওয়া ছিন্নমূল ও দরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে শীত ও ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে। কাজকর্মে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। নাজিরদহ গ্রামের রিকশা চালক বেটল মিয়া বলেন ৬ দিন থাকি সূর্যের মুখ দেখিনা পেটের ক্ষুধার জ্বালা দমবার জন্যে ঠান্ডাতে রিকশা নিয়া বেড়াইছো কিন্ত যাত্রী নাই ঠান্ডাতে কায়ো ঘড় থাকি বেড়বার চায় না। ঠিক মত কামাই রোজকার না থাকায় খুব কষ্টে আছি।

তীব্র শীত ও কনকনে ঠান্ডায় শ্বাস কষ্ট, নিউমোনিয়া, হাঁপানি, ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশু ও বৃদ্ধরা শীত জনিত রোগে বেশি বেশি আক্রান্ত হয়ে পড়ছে। শীত নিবারণে খড় কুটা জ্বালিয়ে আগুন পোহাচ্ছে দরিদ্র মানুষ।

এছাড়াও গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গরু, ছাগল, মহিষের গাঁয়ে চটের বস্তা ঝুলিয়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে কৃষকরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার জানান এ উপজেলায় ৩ হাজার ১২০ টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে যা ইতিমধ্যে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আরো বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাউনিয়ায় তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ : শীত বস্ত্রের দাবী শীতার্থদের

আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪